রামগড় ১১ ব্যাটালিয়নে আদালত কাল পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহ মামলায় খাগড়াছড়ির রামগড় ১১ ব্যাটালিয়নের ৬৯ জওয়ানের বিরুদ্ধে বিচারকাজ কাল বুধবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে চারটায়। পরে আদালত আসামিদের যুক্তিতর্ক শোনার পর কাল সকাল সাড়ে নয়টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।খাগড়াছড়ি বিজিবি সেক্টর সদর দপ্তরে বিশেষ আদালত-১৫-এ বিচার কার্যক্রমের সভাপতিত্ব করেন বিচারক প্যানেলের প্রধান খাগড়াছড়ি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আবু ওহাব মো. হাফিজুল হক। বিচারক প্যানেলের অন্য দুই সদস্য হলেন লে. কর্নেল সৈয়দ সাইয়েদিস সাকলায়েন ও মেজর আজম গোলাম মোস্তফা আল মামুন। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ এবং প্রসিকিউটর হিসেবে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল গাফফার।উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রামগড় ১১ ব্যাটালিয়নের ৬৯ জওয়ানের বিরুদ্ধে চার্জ গঠন হয়। ওই দিন আদালতে পাঁচ জওয়ান দোষ স্বীকার করে অনুকম্পা চান এবং অন্য ৬৪ জন নিজেদের নির্দোষ দাবি করেন। এ মামলায় ৪২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।