রামদেবের মুখে কালি নিক্ষেপ
ভারতের যোগগুরু বাবা রামদেবের মুখমণ্ডলে এক ব্যক্তি কালো কালি নিক্ষেপ করেছে। আজ শনিবার রাজধানী নয়াদিল্লির কনস্টিটিউশনাল ক্লাবে কালো টাকা ও দুর্নীতি বিষয়ে রামদেবের এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।ঘটনার পর কিংকর্তব্যবিমূঢ় রামদেব সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘আমি এমন কী করেছি, যার জন্য আমার সঙ্গে এমন আচরণ করা হলো?’ঘটনার পরপরই রামদেবের সমর্থকেরা কালি নিক্ষেপকারী ওই ব্যক্তিকে ধরে ফেলে এবং তাঁকে বেদম চড়-থাপ্পড় মারা হয়। এতে ওই ব্যক্তির মুখ থেকে রক্ত বেরিয়ে পড়ে।বিব্রতকর এই ঘটনার পর এক প্রতিক্রিয়ায় রামদেব বলেছেন, কালো টাকা দেশে আসার কথা তিনি বলেছেন। আর এর পরিবর্তে তিনি কালো কালি পেলেন।রামদেব সাংবাদিকদের বলেন, ‘সত্যের জন্য লড়াই করলে এর জন্য মূল্য দিতে হয়। কালো টাকা দেশে আসার বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং এর পরিবর্তে আমি কালো কালি পেয়েছি। আমি কি এমন কিছু করেছি, যার জন্য এমন আচরণ আমি পেলাম?’রামদেব আরও বলেন, ‘এই ঘটনা আমাকে প্রভাবিত করবে না। প্রতিকূলতার বিরুদ্ধে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। তাতে যা-ই আসুক না কেন।’