রামপুরায় বাসের ধাক্কায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরা এলাকায় আজ শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় শেখ সাইদুল হায়দার (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপুরা এলাকার ট্রাফিক পুলিশ সূত্র জানায়, আজ দুপুর সোয়া ১২টার দিকে পোস্তাগোলা থেকে গাজীপুরগামী সালসাবিল পরিবহনের একটি বাস সাইদুলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় জনতা ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা একটার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বাসটির চালক মোক্তার হোসেনকে আটক করা হয়েছে।মোক্তার হোসেন পুলিশ ও সাংবাদিকদের জানান, তিনি রামপুরা বাজার থেকে যাত্রী উঠিয়ে আবার গাড়ি চালানো শুরু করেন। ওই সময় বাসে দৌড়িয়ে ওঠার সময় ধাক্কা গেয়ে সাইদুল পড়ে যান। এতে আহত হয়ে তিনি মারা যান।জানা গেছে, সাইদুলের গ্রামের বাড়ি পাবনায়। তাঁর বাবার নাম আবদুল খালেক।