রামলীলা ময়দানে বরুণ গান্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আন্না হাজারেকে সমর্থন দিতে আজ বুধবার সকালে আকস্মিকভাবে দিল্লির রামলীলা ময়দানে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ ও গান্ধী পরিবারের সদস্য বরুণ গান্ধী। টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণের খবরে এ কথা বলা হয়েছে। বরুণ গান্ধী মৌখিকভাবে আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, আন্না হাজারের অনশনস্থল রামলীলা ময়দানে তাঁর এই আগমনের সঙ্গে তাঁর দল বিজেপির কোনো সম্পৃক্ততা নেই। বরুণ গান্ধী আরও বলেছেন, ভারতের একজন সাধারণ মানুষ হিসেবে তিনি রামলীলা ময়দানে এসেছেন। কারণ, তিনি আন্না হাজারের আন্দোলন সমর্থন করেন।