রামাল্লায় ওবামা-আব্বাস বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করতে আজ বৃহস্পতিবার পশ্চিমতীরের রামাল্লায় গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, পশ্চিমতীরে পৌঁছার পর ওবামাকে রামাল্লার প্রেসিডেন্ট ভবনে নিয়ে যান আব্বাস। দুই নেতার মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ও শান্তি-প্রক্রিয়ার দিকটি আলোচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ওবামার এই সফর নিয়ে ফিলিস্তিনিরা খুব কমই আশাবাদী।মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গতকাল বুধবার প্রথমবার ইসরায়েল সফর করেন ওবামা। সেখানে তিনি তেল আবিবের প্রতি ওয়াশিংটনের জোরালো সমর্থনের বিষয়টি ব্যক্ত করেছেন। এদিকে, আজ সকালে গাজা থেকে দুটি রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।