রামুর ঘটনায় নিউইয়র্কে প্রদীপ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুতে বৌদ্ধপল্লি ও বিহারে বর্বরোচিত হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ ছাড়া প্রদীপ মিছিলও হয়। গতকাল সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এর আয়োজন করা হয়।বর্বরোচিত ওই হামলার নিন্দা জানাতে প্রবাসী বাংলাদেশিরা সমাবেশে শরিক হন। তাঁরা প্রদীপ হাতে জ্যাকসন হাইটসের একটি চত্বর প্রদক্ষিণ করেন। সঙ্গে ছিল ‘বাংলার হিন্দু, বাংলার খ্রিষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি’ লেখা একটি ব্যানার। পরে গৌতম বুদ্ধের ছবিযুক্ত একটি ম্যুরালে উপস্থিত সবাই স্বাক্ষর করে হামলার তীব্র নিন্দা জানান এবং বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করেন।