রামুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুর ঘটনা তদন্তে সাত দিনের মধ্যে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে স্বরাষ্ট্রসচিব ও আইনসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আজ বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।কমিটিতে কর্মরত বা অবসরপ্রাপ্ত দুই জেলা জজ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি রাখতে বলা হয়েছে। তদন্ত শেষে আগামী মার্চ মাসে প্রতিবেদন দাখিল করতে হবে বলে আদেশে বলা হয়েছে। ১০ ডিসেম্বর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এ বিষয়ে হাইকোর্টে একটি আবেদন করেন। আজ শুনানি শেষে আদালত আদেশ দেন। রামু উপজেলা সদরে দুষ্কৃতকারীদের একাধিক দল বৌদ্ধধর্মাবলম্বীদের শত বছরের পুরোনো ১২টি বৌদ্ধবিহার ও মন্দিরে অগ্নিসংযোগ করে। পুড়িয়ে দেয় বৌদ্ধপল্লির ৪০টির মতো বসতবাড়ি। ভাঙচুর চালায় শতাধিক বাড়িঘরে। বৌদ্ধধর্মাবলম্বী এক তরুণের ফেসবুকে (সামাজিক যোগাযোগের মাধ্যম) পবিত্র কোরআন শরিফের অবমাননাকর ছবি যুক্ত (ট্যাগ) করা হয়েছে, এমন অভিযোগে গভীর রাতে ওই হামলা চালানো হয়।