রামুর সহিংসতায় আটক ১৬৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলায় সহিংসতার ঘটনায় আজ সোমবার পর্যন্ত ১৬৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৯৩ জন কক্সবাজার ও ৭৩ জনকে চট্টগ্রাম থেকে আটক করা হয়।স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর আজ রাজধানী ঢাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবি) একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন। ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’-এর অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।কক্সবাজারের রামু উপজেলা সদরে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে একদল লোক বৌদ্ধ ধর্মাবলম্বীদের শত বছরের পুরোনো ১২টি বৌদ্ধবিহারে আগুন লাগায়। দুটি বিহারসহ বড়ুয়াপাড়ায় অর্ধশতাধিক বাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া প্রায় ৩০টি বাড়িতে আগুন দেওয়া হয়।