রায়ের আগে ভারতে মুঠোফোন বার্তা আদান-প্রদান নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের পরিপ্রেক্ষিতে দায়ের করা মামলার রায়ের আগে ভারত সরকার সে দেশে তিন দিনের জন্য মুঠোফোনে বার্তা আদান-প্রদান নিষিদ্ধ ঘোষণা করেছে।বাবরি মসজিদ মামলার রায় নিয়ে গুজব ও ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে পড়া প্রতিরোধে কর্তৃপক্ষ এ পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতে মুঠোফোন বার্তা আদান-প্রদান নিষিদ্ধ করার আদেশের কারণ সম্পর্কে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।তবে একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, আদালতের রায়ের আগে নিরাপত্তাজনিত কারণে এ আদেশ দেওয়া হয়েছে।কাল শুক্রবার ভারতের হাইকোর্ট বাবরি মসজিদ ভাঙার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় ঐতিহাসিক রায় প্রদান করবেন। এ রায়কে কেন্দ্র করে দেশটির হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভারতের উগ্র হিন্দুবাদীরা অযোধ্যায় মুঘল আমলে তৈরি এ মসজিদটি ভেঙে ফেলে। এ নিয়ে সংঘটিত সহিংসতায় সে সময় প্রায় দুই হাজার লোক নিহত হয়। ১৯৪৭ সালের দেশ বিভাগের পর ভারতে সেটিই ছিল সবচেয়ে ভয়াবহ হিন্দু-মুসলিম দাঙ্গা। এ মসজিদটির জায়গা নিয়ে হিন্দু ও মুসলমানদের মধ্যে বহু দিন ধরেই বিরোধ চলে আসছে। বাবরি মসজিদের স্থানটিকে হিন্দু সম্প্রদায় রামের জন্মস্থান হিসেবে মনে করেন।—রয়টার্স