রায়ের বিরুদ্ধে আপিল করবেন বেরলুসকোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর ফাঁকির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আগামী ১০ নভেম্বরের মধ্যে বেরলুসকোনির আইনজীবী আপিলটি করবেন। আজ শনিবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।কর ফাঁকির মামলায় বেরলুসকোনিসহ আরও কয়েকজনকে দোষী সাব্যস্ত করা হয়। গত শুক্রবার বেরলুসকোনিকে চার বছরের কারাদণ্ড দেন মিলানের একটি আদালত। পরে সাজার মেয়াদ কমিয়ে এক বছর করা হয়।রায়ের পর বেরলুসকোনি জাতীয় টেলিভিশনে এ রায়কে ‘দুর্বিষহ বিচারিক হয়রানি’ বলে উল্লেখ করেন। ইটালিয়া-১ টেলিভিশনে তিনি বলেন, এটা রাজনৈতিক, অবিশ্বাস্য ও দুর্বিষহ বিচার। এ রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।বেরলুসকোনির ব্যবসা নিয়ে তাঁর বিরুদ্ধে অনেক মামলা দীর্ঘদিন বিচারাধীন রয়েছে। এসব মামলা থেকে থেকে তাঁকে অব্যাহতিও দেওয়া হচ্ছে না, আবার বিচারপ্রক্রিয়াও চলছে দীর্ঘদিন ধরে। শুক্রবার যে মামলায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে, সেটির বিচার শুরু হয়েছিল ছয় বছর আগে। বিবিসি।