রায়ের বিরুদ্ধে হরতালকারীরা দেশদ্রোহী: লতিফ সিদ্দিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে যারা হরতাল ডাকে, তারা দেশদ্রোহী। দেশদ্রোহিতার জন্য তাদের বিচার হওয়া উচিত।দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে গাজীপুর শহরের পৌর মুক্তমঞ্চে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সভায় এসব কথা বলেন লতিফ সিদ্দিকী।পাটমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগকে ইসলামবিরোধী দল বলা হয়। অথচ যারা নারী ধর্ষণকারী, প্রতারক, খুনি ও মিথ্যাবাদী, সেই মওদুদীর দল জামায়াতে ইসলামী নাকি ধর্মের ঠিকাদার। আর তাদের ঠিকাদার হচ্ছেন বেগম খালেদা জিয়া।’ আব্দুল বারেক মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, আজমত উল্লাহ খান, জাহাঙ্গীর আলম প্রমুখ।