রাশিদুল ইসলাম হত্যা: জেএমবির দুই সদস্য ৪ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) থেকে বেরিয়ে আসা সদস্য রাশিদুল ইসলামকে হত্যার মামলায় সংগঠনটির সদস্য জামালউদ্দিন ও মিজানুর রহমানকে চার দিনের রিমান্ডে নিয়েছে উত্তরা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ নজরুল ইসলাম এ আদেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) আরমান আলী দুই আসামিকে আদালতে হাজির করে চার দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ডের আবেদনে বলা হয়, আসামিরা জেএমবির সক্রিয় কর্মী। জামালউদ্দীন সামরিক প্রশিক্ষণ পাওয়া ও অন্যান্য কাজে ২০০৫ সাল থেকে ঢাকায় অবস্থান করে সাংগঠনিক কাজ করেছেন বলে তথ্য পাওয়া গেছে। মিজানুর রহমান অনেক দিন ধরে জেএমবির সঙ্গে জড়িত।আবেদনে আরও বলা হয়, জেএমবি থেকে বেরিয়ে যাওয়া রাশিদুলকে হত্যা করা হয়েছে এবং ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালত শুনানি শেষে তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।