রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার রাজধানী মস্কোয় গতকাল শনিবার এক বিমান দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার বিমানটি চেক রিপাবলিক থেকে মস্কো আসছিল। বিমানে চালকসহ আট থেকে ১২ জন কর্মী ছিলেন। তবে কোনো যাত্রী ছিল না। ভনুকোভো বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে সড়কে গিয়ে পড়ে। বিমানে থাকা অন্যদের গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনায় বিমানটির পেছনের অংশ ও ককপিট পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। খারাপ আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি ও পাইলটের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হতে তদন্তের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।