রাশিয়ার সঙ্গে ১২ হাজার কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র কেনা ও পারমাণবিক বিদ্যুৎকন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় ১২ হাজার কোটি টাকা পেতে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে এ চুক্তি করেন। তবে চুক্তির শর্ত অনুযায়ী সব অস্ত্র ও যন্ত্রপাতি রাশিয়া থেকে কিনবে বাংলাদেশ।অস্ত্র কেনার জন্য বাংলাদেশকে এক বিলিয়ন মার্কিন ডলার (প্রায় আট হাজার কোটি টাকা) ঋণ দেবে রাশিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দেন।অস্ত্র বিক্রি ও পরবর্তী সেবা প্রদানকে উদ্দেশ করে পুতিন বলেন, ‘আমরা দুদেশই অস্ত্র-প্রযুক্তি সহায়তা বাড়তে আগ্রহী।’ তবে বাংলাদেশ কোন ধরনের অস্ত্র কিনছে, সে ব্যাপারে পুতিন কোনো ইঙ্গিত দেননি।পুতিন বলেন, বাংলাদেশের রূপপুরে দেশটির প্রথম পারমাণবিক বিদ্যুৎকন্দ্র স্থাপনের জন্য অতিরিক্ত ৫০ কোটি মার্কিন ডলারের (চার হাজার কোটি টাকা) ঋণ দেবে রাশিয়া। তিনি বলেন, ‘আমরা কেবল সর্বাধুনিক প্রযুক্তিই সরবরাহ করছি না ... পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রাথমিক পর্যায়ে আর্থিকভাবে সহযোগিতাও দিচ্ছি।’রাশিয়ার পারমাণবিক গবেষণা করপোরেশন রোসাটমের প্রধান সার্গেই কিরিয়ানকো বলেন, রূপপুর পারমাণবিক কেন্দ্র স্থাপনের জন্য প্রযুক্তি ও পরিবেশগত নিরীক্ষা এ বছরের মধ্যে শেষ করা হবে। বিদ্যুৎকন্দ্রটিতে এক হাজার মেগাওয়াটের দুটি রিঅ্যাক্টর থাকবে। ২০২০ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করা হবে। তবে তিনি বলেন, পরে দেশটির আরও ঋণের প্রয়োজন হবে।