রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত বাল্টিক গ্যাস পাইপ লাইনের নির্মাণকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত গ্যাস পাইপ লাইনের কাজ শুরু হয়েছে। প্রায় ১০ হাজার কোটি ডলারের এই রুশ-জার্মান প্রকল্প বাস্তবায়িত হলে রাশিয়া থেকে জার্মানিতে প্রতিবছর পাঁচ হাজার ৫০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হবে।এই গ্যাস পাইপ লাইনের নির্মাণকাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রে মেদভেদেভ জানিয়েছেন, এই গ্যাস পাইপ লাইন বাস্তবায়িত হলে রাশিয়া থেকে ইউরোপের মূল ভূখণ্ডে সরাসরি গ্যাস সরবরাহ সম্ভব হবে। বর্তমানে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস রপ্তানি করতে হলে ইউক্রেনের পাইপ লাইন ব্যবহার করে তা করতে হয়।ইউক্রেনের পাইপ লাইন ব্যবহার করে গ্যাস রপ্তানি নিয়ে এ মুহূর্তে রাশিয়া ও ইউক্রেনের বিরোধ দেখা দিয়েছে। এ বিরোধ মূলত সঞ্চালন ব্যয় ও অন্যান্য ব্যবসায়িক ইস্যুতে। তবে এ নতুন পাইপ লাইন বাস্তবায়িত হলে বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের এ সংক্রান্ত বিরোধের কারণে ইউরোপে গ্যাস সরবরাহে যে বিঘ্নের সৃষ্টি হচ্ছে, তা কেটে যাবে।রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভ বলেছেন, এই পাইপ লাইন রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে যে আলোচনা চলছে, সে ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। নর্ড স্ট্রিম গ্যাস পাইপ লাইন নামে পরিচিত এ সঞ্চালন লাইনের কাজ শুরু হয়েছে রাশিয়ার ভাইবর্গ পয়েন্টে। সেখান থেকে এটিকে বাল্টিক সাগরের নিচ দিয়ে জার্মানির গ্রেইফসোয়াল্ড পর্যন্ত টানা হয়েছে। রাশিয়া থেকে জার্মানি যেতে বাল্টিক সাগরের নিচ দিয়ে এই পাইপ লাইন রাশিয়া, ফিনল্যান্ড ও সুইডেনের সমুদ্রসীমার ভেতর দিয়ে যাবে। সূত্র: আল-জাজিরা অনলাইন