রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন স্নায়ুযুদ্ধের দামামা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন-বিরোধী বিক্ষোভকারী নেতাদের সঙ্গে মস্কোতে নিয়োজিত ওয়াশিংটনের নতুন রাষ্ট্রদূত বৈঠক করায় এ কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্ট মস্কোতে নিয়োজিত ওয়াশিংটনের নতুন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফাউলের তীব্র সমালোচনা করেছে। ১৭ জানুয়ারি মার্কিন রাষ্ট্রদূত ম্যাকফাউল পুতিন-বিরোধী বিক্ষোভকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকের পরপরই পুতিন শিবিরের তীব্র তোপের মুখে পড়েন ম্যাকফাউল।পুতিনের ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া দলের একজন শীর্ষস্থানীয় নেতা গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্টে বলেছেন, ‘মার্কিন প্রতিনিধি অবিশ্বাস্য নিরাশাজনক আচরণ করছেন।’রাশিয়ার প্রধান টেলিভিশন চ্যানেল ওয়ানের ধারাভাষ্যকার এক তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সোভিয়েত ইউনিয়নের পতন নিয়ে ম্যাকফাউল “রাশিয়ার অসমাপ্ত বিপ্লব” নামের একটি বই লিখেছেন। তিনি এখন ওই বিপ্লব শেষ করার মিশনে আছেন।’দেশটির অপর একটি টিভি চ্যানেলও একই ধরনের মন্তব্য প্রচারিত হয়েছে।তবে পুতিন-বিরোধী বিক্ষোভকারী নেতাদের সঙ্গে বৈঠককে ম্যাকফাউল স্বাভাবিক বলেই দাবি করেছেন। তিনি বলেছেন, মার্কিন নীতির অংশ হিসেবে সব দেশেই সরকার ও সুশীল সমাজের সঙ্গে নেতাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।ম্যাকফাউল উল্লেখ করেন, ২০০৯ সাল জুলাইয়ে রাশিয়া সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এমনটা করেছিলেন।