রাশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফিং কাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাম্প্রতিক রাশিয়া সফরের বিষয়ে আগামীকাল বুধবার প্রেস ব্রিফিং করবেন। আজ মঙ্গলবার বাসস এ খবর জানায়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, কাল বুধবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক রাশিয়া সফর সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ থেকে ১৬ জানুয়ারি রাশিয়া সফর করেন। এ সময় পরমাণু বিদ্যুেকন্দ্র স্থাপন, কৃষি, প্রতিরক্ষা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে তিনটি চুক্তি ও ছয়টি সমঝোতা স্মারক সই হয়।এদিকে প্রধান বিরোধী দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, বিরোধী দলকে দমনের জন্যই এই অস্ত্র কেনা হয়েছে। ‘রাশিয়া থেকে আট হাজার কোটি টাকার সামরিক সরঞ্জাম কেনার চুক্তিতে কোনো ধরনের অস্বচ্ছতা নেই। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মতামত নিয়েই চুক্তি করা হয়েছে।’ গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বিমানবাহিনীর ফ্যালকন সেন্টারে সশস্ত্র বাহিনী বিভাগের সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলা হয়।