রাশিয়ার দাগেস্তানে বোমা হামলায় নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার দাগেস্তানের কিজলিয়ার শহরে আজ বুধবার দুটি বোমা হামলায় ১১ ব্যক্তি নিহত হয়েছেন। রাশিয়ার রাজধানী মস্কোতে গত সোমবারের আত্মঘাতী বোমা হামলায় ৩৯ জন নিহত হওয়ার মাত্র দুই দিন পরই এই হামলা চালানো হলো।প্রাদেশিক পুলিশের এক মুখপাত্র জানান, প্রথমে কিজলিয়ার শহরের কেন্দ্রস্থলে একটি স্কুলের পাশে রাখা গাড়ি বিস্ফোরিত হয়ে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পুলিশ ও সাধারণ লোকজন ঘটনাস্থলে জমায়েত হওয়ার কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়।তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় হামলাটি ছিল আত্মঘাতী এবং হামলাকারী পুলিশের পোশাক পরে ছিল। এই হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে কিজলিয়ার পুলিশপ্রধান ভিটালি ভেদেরনিকভ ছাড়া আরও ছয় পুলিশ কর্মকর্তা, একজন গোয়েন্দা ও একজন সাধারণ নাগরিক রয়েছেন।—রয়টার্স