রাশিয়ার প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার সদ্যবিদায়ী প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সেই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী পদে তাঁর ঘনিষ্ঠ সহযোগী মেদভেদেভের নাম প্রস্তাব করেন। প্রধানমন্ত্রী নির্বাচনে পার্লামেন্টের ৪৫০ সদস্যের মধ্যে ১৪৪ জন মেদভেদেভের বিপক্ষে ভোট দেন। অবশ্য তাঁর জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ২২৬ ভোটের। এর আগে নতুন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেন মেদভেদেভকে। পুতিনবিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে মেদভেদেভের নির্বাচিত হওয়া নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে পার্লামেন্ট সদস্যরা অপ্রত্যাশিতভাবে মেদভেদেভের প্রতি তাঁদের সমর্থন জানান।মেদভেদেভ প্রেসিডেন্ট থাকাকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন পুতিন। রাশিয়ার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট পদে পর পর দুই মেয়াদের বেশি থাকার নিয়ম নেই। তাই ২০০৮ সালে পুতিন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন এবং মেদভেদেভ প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পান।