রাশিয়ার বন বিভাগের প্রধান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় সাম্প্রতিক দাবানল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার কারণে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন দেশটির বন বিভাগের প্রধানকে বরখাস্ত করেছেন।গতকাল শুক্রবার রাশিয়ার উচ্চপর্যায়ের এক সিদ্ধান্তে বরখাস্ত হন বন বিভাগের কর্মকর্তা অ্যালেক্সি সাভিনভ। তাঁর বিরুদ্ধে দাবানল নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগ আনা হয়েছে।এদিকে অনেক সমালোচক দাবি করেছে, ২০০৬ সালে রুশ পার্লামেন্টে পাস হওয়া বন সংরক্ষণ-সংক্রান্ত একটি আইনই দেশের বন সংরক্ষণ ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। সে সময় সেই আইনটি নিয়ে অনেক সমালোচনা হলেও তত্কালীন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুমোদন দিয়ে সেটিকে আইনে পরিণত করেন।সমালোচকেরা আরও দাবি করে, রাশিয়ায় ৮০ কোটি ৯০ লাখ হেক্টর জমিতে বনভূমি রয়েছে। যা ইউরোপীয় ইউনিয়নের মোট বনভূমির দ্বিগুণ। কিন্তু ২০০৬ সালে পাসকৃত আইনটি বনভূমির দেখভালের ক্ষেত্রে বন বিভাগের ক্ষমতাকে অনেকটাই হ্রাস করছে।এদিকে পুতিন শুক্রবার দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় আরও আট কোটি ৮৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।কয়েক দিন ধরে রাশিয়ায় মুষলধারে বৃষ্টিপাতের কারণে রেকর্ড ভঙ্গ করা তাপমাত্রা কমে আসায় দেশটির প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গতকাল শুক্রবার মস্কো, নিঝনি নভগোরদ ও মরদোভিয়া এলাকা থেকে জরুরি অবস্থা তুলে নিয়েছেন।