রাশিয়ার বোমা বিস্ফোরণে সাতজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় বোমা বিস্ফোরণে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে ৪১ জন। গতকাল বুধবার রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্টাভরোপোল নগরে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বাসস।এ ঘটনায় অনেকেই হাসপাতালে চিকিত্সাধীন। তঁাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল বুধবার একটি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে এ বিস্ফোরণ ঘটে। এই সাংস্কৃতিক কেন্দ্রে ড্যান্স কনসার্টের জন্য স্থানীয় লোকজনের বেশ সমাগম হয়েছিল।আঞ্চলিক তদন্ত কমিটির কর্মকর্তা ইকাটোরিনা ডানিলোভা জানিয়েছেন, বোমা বিস্ফোরণে ৪১ জন ব্যক্তি আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে এরই মধ্যে ৭০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।কোনো সংগঠনই এ পর্যন্ত বিস্ফোরণের দায়-দায়িত্ব স্বীকার করেনি। তবে আঞ্চলিক গভর্নর ভালেরি গাবসকি বলেছেন, ককেসাস অঞ্চলে যারা শানি্ত চায় না, তারাই এ ঘটনার জন্য দায়ী।