রাশিয়ার সঙ্গে চুক্তি দেশকে সংকটে ফেলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, রাশিয়ার সঙ্গে চুক্তি করে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এ চুক্তি আন্তর্জাতিক পর্যায়ে দেশকে গভীর সংকটে নিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। আজ সোমবার এক আলোচনা সভায় মওদুদ আহমদ এই মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে।কী শর্তে চুক্তি করা হয়েছে তা অন্তত সংসদে প্রকাশের দাবি জানিয়ে মওদুদ বলেন, ‘মানুষের জানার অধিকার আছে কোন কোন শর্তে চুক্তি করা হয়েছে। তা জানাতে হবে।’রাশিয়ার সঙ্গে করা চুক্তির সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বন্ধুহীন হয়ে পড়েছে। তাই তারা নতুন বন্ধু খুঁজছে।’সমরাস্ত্র ক্রয় চুক্তির সমালোচনা করে মওদুদ আহমদ বলেন, ‘মন্ত্রিসভা, সংসদ, বিশেষজ্ঞ—কারও সঙ্গে এ চুক্তি নিয়ে আলোচনা হয়নি। এ অস্ত্র কার বিরুদ্ধে ব্যবহার করবেন? বন্ধুপ্রতিম ভারতের বিরুদ্ধে? সে প্রশ্ন তো আসে না। জনগণের বিরুদ্ধে ব্যবহারের জন্য যদি আনেন, তাহলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।’ নতুন করে কোনো দেশ এখন আর পারমাণবিক বিদ্যুেকন্দ্র স্থাপন করছে না বলেও তিনি দাবি করেন।আলোচনা সভায় অন্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান, সাংবাদিক শওকত মাহমুদ, মাহফুজউল্লাহ, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া প্রমুখ আলোচনায় অংশ নেন।