রাশিয়ার সেনাপ্রধান বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার সেনাপ্রধান জেনারেল নিকোলাই মাকারভকে তাঁর পদ থেকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন সেনাপ্রধান হিসেবে আজ শুক্রবার জেনারেল ভ্যালরি গেরাসিমভকে নিয়োগ দেওয়া হয়েছে বলে বিবিসির এক খবরে জানা গেছে।তবে নিকোলাই মাকারভকে বরখাস্ত করার জন্য ক্রেমলিনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।খবরে জানা গেছে, গত মঙ্গলবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি সেরদুয়োকভকে বরখাস্ত করে সের্গেই সইগুকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। এ ঘটনার ঠিক তিন দিন পর আজ সেনাপ্রধান মাকারভকেও বরখাস্ত করলেন পুতিন।জেনারেল গেরাসিমভ বরখাস্ত হওয়া সেনাপ্রধানের সহকারী হিসেবে ১৮ মাস (২০১০-১২) কাজ করেন। সেনাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত তিনি ‘রাশিয়ান সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্ট’-এর অধিনায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।