রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রে ১০ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গতকাল সোমবার বলেন, তাঁরা এমন একটি গুপ্তচর চক্রকে পাকড়াও করেছে যেটি রুশ সরকারের জন্য রাজনৈতিক তথ্যদাতা ও তথ্য সংগ্রহ করার জন্য যুক্তরাষ্ট্রে খুব গোপনে কাজ চালিয়ে আসছিল।বার্তা সংস্থা রয়টার্স জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তারা এ চক্রান্তের জন্য ১১ ব্যক্তিকে অভিযুক্ত করেছেন। এঁদের মধ্যে ১০ জনকে গত রোববার রাশিয়ান ফেডারেশনের অবৈধ এজেন্ট হিসেবে ষড়যন্ত্র করা ও অর্থ পাচার করাসহ নানা অভিযোগে বোস্টন, নিউইয়র্ক, নিউ জার্সি ও ভার্জিনিয়ায় গ্রেপ্তার করা হয়। এই গ্রুপটিকে ‘অবৈধ’ নামে ডাকা হচ্ছে। মার্কিন বিচার মন্ত্রণালয়ের মতে, রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসভিআর গ্রুপটির সদস্যদের যুক্তরাষ্ট্রে গিয়ে ভুয়া পরিচয়ে মার্কিন নাগরিক হিসেবে বসবাস করার জন্য পাঠাত। তাঁদের লক্ষ্য থাকত মার্কিন সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে যথেষ্ট পরিমাণে খাপ খাইয়ে নেওয়া, যাতে তাঁদের পক্ষে রাশিয়ার জন্য যুক্তরাষ্ট্র সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এ ছাড়া তাঁদের দায়িত্ব ছিল এমন সব লোকজন খুঁজে বের করা, যারা যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারক মহলের সদস্য অথবা ওই মহলে প্রবেশ করার যোগ্যতা রাখে। অবশ্য বিচার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ করা তাঁদের দায়িত্বের অন্তর্ভুক্ত ছিল না। ধারণা করা হচ্ছে, তাঁদের অধিকাংশই রাশিয়া থেকে আগত ও গোপনে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত। এ ব্যাপারে তাত্ক্ষণিক ওয়াশিংটনে রুশ দূতাবাসের যেকোনো একজন প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা বিফল হয়। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন ক্রিস্টোফার মেটসোস, রিচার্ড মারফি, সিন্থিয়া মারফি, ডোনাল্ড হিথফিল্ড, ট্রেসি লি অ্যান ফোলি, মাইকেল জোট্টোলি, প্যাট্রিসিয়া মিলস, জুয়ান লাজারো, বিকি পিলেজ, আন্না চ্যাপম্যান ও মিখাইল সেমেনকো। মেটসোস ছাড়া বাকি সবাইকে গত রোবার গ্রেপ্তার করা হয়। — রয়টার্স