রাশিয়ায় আটকে পড়া ৬৭৫ জেলে উদ্ধার (ভিডিও)
রাশিয়ার পূর্বাঞ্চলে বরফের সাগরে মাছ ধরতে গিয়ে আটকে পড়া ৬৭৫ জন জেলেকে উদ্ধার করেছে দেশটির জরুরি সাহায্য সংস্থা। গতকাল রোববার এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।খবরে বলা হয়, রাশিয়ার পূর্বাঞ্চলের শাখালিন দ্বীপের অদূরে বরফে ঢাকা সাগরে মাছ ধরতে যান ৬৭৫ জন জেলে। হঠাত্ বিস্তীর্ণ বরফখণ্ডে ধস নামে এবং মূল বরফখণ্ড থেকে জেলেরা বিচ্ছিন্ন হয়ে আধা কিলোমিটারের (৫৫০ মিটার) বেশি দূরে সরে যান। রাশিয়ার জরুরি সাহায্য সংস্থা ব্যাপক অভিযানের মাধ্যমে আটকে পড়া জেলেদের উদ্ধার করে। কয়েক ঘণ্টা ধরে চলা এ অভিযানে বাতাসনিয়ন্ত্রিত ১০টি বিশেষ নৌকা (এয়ার কুশন নৌকা) ও দুটি হেলিকপ্টার নিয়ে অংশ নেন সংস্থাটির ৪০ জন উদ্ধারকর্মী।উল্লেখ্য, রাশিয়ায় শীতের সময় বরফজমা সাগর, নদী ও লেকে মাছ ধরার বিষয়টি বেশ জনপ্রিয়তা পেয়েছে। উত্সাহী জেলেরা বরফ কেটে গর্ত তৈরি করে মাছ ধরেন।