রাশিয়ায় উল্কাপাতে আহত ৪০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার উরাল অঞ্চলে উল্কাবৃষ্টিতে আজ শুক্রবার কমপক্ষে ৪০০ জন আহত হয়েছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।উরাল অঞ্চলে বৃষ্টির মতো ঝরেপড়া এই উল্কা ১০০ কিলোমিটার দূরের এলাকা থেকেও দেখা গেছে। উরালের চেলইয়াবিনস্ক এলাকার বাসিন্দাদের বরাত দিয়ে খবরে জানানো হয়, উল্কাপাতে এ অঞ্চলের অধিকাংশ বাড়ির জানালা ভেঙে যায়। এ সময় প্রচণ্ড শব্দে মাটি কেঁপে ওঠে।শহরের চিকিত্সা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, জানালার ভেঙে যাওয়া কাচের টুকরার আঘাতে কমপক্ষে ৪০০ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।দেশটির জরুরি মন্ত্রণালয় জানায়, আহত ব্যক্তিদের সহায়তায় কয়েক হাজার উদ্ধারকর্মী ওই এলাকায় কাজ করছেন।