রাশিয়ায় পুতিনবিরোধী বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ায় নির্বাচন-পরবর্তী পুতিনবিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। গণতন্ত্রের দাবিতে আজ শনিবার রাজধানী মস্কোর ক্রেমলিনের পাশে প্রায় ৫০ হাজার লোকের সমাবেশ হয়েছে। সেন্ট পিটার্সবার্গে ও অন্যান্য শহরেও এই বিক্ষোভ হয়েছে। নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ায় এমন বিক্ষোভ আর হয়নি। পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় ৪ ডিসেম্বর নির্বাচন হয়েছে। এই নির্বাচনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ চলছে। এ বিক্ষোভ বিশ্বের অন্যান্য দেশেও চলছে। নির্বাচনে প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া জয় পায়। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে আগামী মার্চে। নির্বাচনে বিজয়ী হয়ে তৃতীয়বারের মতো ক্রেমলিনের ক্ষমতায় আসার অপেক্ষায় পুতিন। তবে ২০০৭ সালের নির্বাচনের তুলনায় এবার তাঁর দলের ভোট কমেছে প্রায় ১৫ শতাংশ। বিবিসি অনলাইন।