রাশিয়ায় বন্যায় প্রাণহানির সংখ্যা ১৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদারস্কি ক্রাই অঞ্চলে আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।এ ছাড়া আকস্মিক বন্যায় অন্তত এক হাজার ৩০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল শনিবার বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শনে গেছেন। সেখানকার অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষ যথেষ্ট সতর্কতা জারি করেছিল কি না, সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।এদিকে দেশটির প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করতে একটি কমিশন গঠন করেছেন বলে তাঁর দপ্তর থেকে জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বন্যাকবলিত এলাকায় বিমান ও হেলিকপ্টারে করে জরুরি উদ্ধার ও ত্রাণ দল পাঠানো হয়েছে।গত এক দশকের মধ্যে এটি ওই অঞ্চলে ভয়াবহতম প্রাকৃতিক বিপর্যয়।পুলিশের আঞ্চলিক মুখপাত্র ইগোর জেলইয়াবিন জানান, উদ্ধার-তত্পরতা অব্যাহত রয়েছে। আরও লাশ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।ক্রাসনোদারস্কি ক্রাইয়ের আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, গত এক দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা। কয়েক দিনের টানা বৃষ্টিপাত এ আকস্মিক বন্যার সৃষ্টি করে। এ কারণে পুরো এলাকাটিকে দুর্যোগকবলিত অঞ্চলে পরিণত করেছে।