রাশিয়ায় বন্যায় ৪৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুষলধারে ঝড়-বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলে কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে। বন্যায় হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে। আজ শনিবার ক্রাসনোদর অঞ্চলের পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।খবরে বলা হয়, রাশিয়ার কৃষ্ণ সাগরের নোভোরোসিক বন্দরে আসা অপরিশোধিত তেলের জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের মুখপাত্র ইগর ঝেলাবিন বলেন, ‘বন্যার কারণে ক্রিমস্ক এলাকায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নোভোরোসিক বন্দর ও গেলেনঝিক থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই সব এলাকায় লুটপাট ঠেকাতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।’পাইপলাইনে তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ট্রান্সনেফটের একজন ইগর দামিন বলেন, ‘বন্যাকবলিত এলাকার সড়ক যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। নোভোরোসিক বন্দরে অপরিশোধিত তেলের চালান আদান-প্রদান বন্ধ করা হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বন্দর কর্তৃপক্ষ জরুরি সভা ডেকেছে বলে বন্দরের মুখপাত্র ভ্লাদিমির সিদোরভ জানান।