রাশিয়ায় বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় মুসলিম অধ্যুষিত উত্তর ককেসাসে গতকাল সোমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৭ জন বিদ্রোহী এবং তিনজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।রাশিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ককেসাসের ভারখানি আলকুন গ্রামে বিদ্রোহীদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এটি চেচনিয়ার পার্শ্ববর্তী একটি ছোট রাজ্য।একজন রুশ সেনা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় মোট ১৭ জন বিদ্রোহী নিহত হয়। এ ছাড়া দুই সেনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে। উত্তর ককেসাস রাশিয়ার প্রধান মুসলিম অধ্যুষিত এলাকা। ১৯৯৪ সাল থেকে অঞ্চলটিতে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় বিদ্রোহীরা লড়াই করছে। ক্রেমলিন বিদ্রোহ দমনে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। ২০১৪ সালে রাশিয়ার এ এলাকাটিতে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। রাশিয়ার সরকার সেখানকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন।