রাশিয়ায় রেলস্টেশনে বোমা বিস্ফোরণে নিহত ১, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তানের এক রেলস্টেশনের প্লাটফর্মে গতকাল শুক্রবার এক বোমা বিস্ফোরণে একজন নারী নিহত ও পাঁচ ব্যক্তি আহত হয়েছে। স্থানীয় পরিবহন পুলিশের এক মুখপাত্র বলেন, বোমাটি দারবেন্ট শহরের একটি রেলস্টেশনের প্লাটফর্মে ময়লা রাখার পাত্রে লুকানো ছিল। তিনি বলেন, যাত্রীরা একটি কমিউটার ট্রেনে আরোহণের সময় বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তিনজন পুলিশ ও তিনজন সাধারণ নাগরিক আহত হয় বলে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে জানান।দারবেন্ট হাসপাতালের একজন মুখপাত্র বলেন, আহতদের মধ্যে একজন নারী পরে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নািস বাহিনীর পরাজয়ের ৬৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে কাল রোববার আয়োজিত অনুষ্ঠানে সম্ভাব্য হামলার আশঙ্কায় রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।এর আগে প্রতিবেশী চেচনিয়া থেকে আগত বিদ্রোহীরা দেশটির বিজয় দিবসে হামলা চালিয়েছিল। তাদের কাছে দিবসটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত নেতা যোসেফ স্ট্যালিন কর্তৃক চেচেনদের গণহারে নির্বাসিত করার সঙ্গে সংশ্লিষ্ট।দাগেস্তান, চেচনিয়া ও প্রতিবেশী ইংগুশেটিয়া একটি স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত ইসলামি বিদ্রোহের কেন্দ্রভূমি।