জুরাইনে মা-দুই শিশুর হত্যা প্ররোচনা মামলা
রাশেদুল-স্মৃতিসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন, অব্যাহতি ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জুরাইনে ফারজানা ও তাঁর দুই শিশুসন্তান হত্যা প্ররোচনা মামলায় স্বামী রাশেদুল কবির ও তাঁর দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতিসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। নয় আসামির মধ্যে বাকি পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসেন এ আদেশ দেন। রাশেদুলের ভগ্নিপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী ও গাড়িচালক আল আমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তবে রাশেদুলের বাবা শফিকুল কবির, মা নূর বানু, দুই বোন সুখন কবির ও কবিতা কবির, ওষুধের দোকানের মালিক আবুল কালামকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।প্রসঙ্গত, গত বছরের ১১ জুন ফারজানা ও তাঁর দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রিতার মা মাজেদা বেগম বাদী হয়ে কদমতলী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।