রাষ্ট্রগুলোর সমঝোতা লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবীবঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি এখন প্রক্রিয়াধীন। তাদের দেশে আনার চেষ্টা চলছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট রাষ্ট্রের সঙ্গে যে বহিঃসমর্পণ চুক্তি থাকতেই হবে, বিষয়টি এমন নয়। থাকলে ভালো, না থাকলেও দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে এটা সম্ভব, আর বহিঃসমর্পণ চুক্তি থাকলেই যে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের অপরাধীকে তার কাছে ফেরত পাঠাবে, তাও কিন্তু নয়। মেজর নূরের ক্ষেত্রে বলা যায় কানাডা তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে অনীহা প্রকাশ করেছিল। সে ক্ষেত্রে যুক্তি ছিল, তাদের দেশে মৃত্যুদণ্ড নিষিদ্ধ, তাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মৃত্যুদণ্ডের উদ্দেশ্যে কারও হাতে সমর্পণে তাদের প্রবল অনীহা, পুরো বিষয়টি আসলে যতটা না ‘বহিঃসমর্পণ চুক্তি’ নির্ভর, তার চেয়ে বেশি দুই রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সমঝোতা চুক্তিনির্ভর। তার পরও কাজ না হলে ইন্টারপোলের সাহায্য নেওয়া যেতে পারে।