প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা মো. মাহবুবুল আলম হাওলাদারকে জেরা অব্যাহত রেখেছেন আসামিপক্ষের আইনজীবীরা।আজ বুধবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চতুর্থ দিনের মতো তাঁকে জেরা করা হয়। বেলা একটায় বিরতি দিয়ে দুই দফায় মাহবুবুল আলম হাওলাদারকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিলউদ্দিন।সকাল পৌনে ১০টার দিকে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।