রাষ্ট্রপতি আ.লীগের হিংস্র কর্মকাণ্ডের পাহারাদার: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামের খুনি এইচ এম বিপ্লবের ফাঁসির দণ্ড মওকুফের মাধ্যমে আইনের শাসনকে পদপিষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি। দলটি মনে করে, এর মাধ্যমে রাষ্ট্রপতি নিজেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের বেপরোয়া ও হিংস্র কর্মকাণ্ডের পাহারাদারে পরিণত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। বিবৃতিতে বলা হয়, বিএনপি এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়, নুরুল ইসলামকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে মেঘনা নদীতে ফেলা দেওয়া হয়। বিপ্লব জেলার একজন কুখ্যাত সন্ত্রাসী। হত্যা, গুম ও নৃশংসতায় তার জুড়ি মেলা ভার। এমন একজন দুর্বৃত্তকে ক্ষমা করা আইনের শাসনের পরিপন্থী।বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, এ সাজা মওকুফ রাষ্ট্র ও সমাজে সুদূর প্রসারী প্রভাব ফেলবে, সারা দেশ দুর্বৃত্তপীড়িত হয়ে পড়বে, অনাচার বৃদ্ধি পাবে। ওই ঘটনার পর নুরুল ইসলামের পরিবার আজও এলাকা ছাড়া। তিনি বলেন, রাষ্ট্রপতির এ সিদ্ধান্ত অপরিণামদর্শী এবং এর ফলে সারা দেশ সরকারদলীয় ঘাতক সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হবে।