রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বারাক ওবামা পুনর্নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বাসস।রাষ্ট্রপতি আজ বুধবার এক অভিনন্দনবার্তায় পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, শান্তিপূর্ণ ও স্থিতিশীল বিশ্ব গড়তে বারাক ওবামা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, ওবামার কাছে পাঠানো এক অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় অর্জন করায় বাংলাদেশের জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং যুক্তরাষ্ট্রের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’ চার দিনের সরকারি সফরে বর্তমানে ভিয়েনতিয়েনে অবস্থানরত শেখ হাসিনা ওবামার বিজয়কে গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে বিজয় হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘আগামী বছরগুলোতে আমাদের দুই দেশের মধ্যে বিরাজমান হূদ্যতাপূর্ণ বন্ধুত্ব, সমঝোতা ও সহযোগিতা জোরদারের অপেক্ষায় আছি।’ শেখ হাসিনা প্রেসিডেন্ট ওবামার সুস্বাস্থ্য, ব্যক্তিগত সুখ ও দীর্ঘজীবন এবং বন্ধুপ্রতিম মার্কিন জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।