রাষ্ট্রপতি পদে মনোনয়ন দাখিল প্রণবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) মনোনীত প্রার্থী প্রণব মুখোপাধ্যায় আজ বৃহস্পতিবার তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।ইউপিএর চেয়ারপারসন সোনিয়া গান্ধী, প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির মুলায়েম সিং যাদব, রাষ্ট্রীয় জনতা দলের লালু প্রসাদ যাদব প্রমুখের উপস্থিতিতে আজ বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সম্প্রতি পদত্যাগ করেন প্রণব। তিনি পদত্যাগ করায় গত মঙ্গলবার অর্থমন্ত্রীর পদটি শূন্য হয়। এখন থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন মনমোহন সিং।আগামী ১৯ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন হবে। ভোট গণনা হবে ২২ জুলাই। ২৪ জুলাই দেশটির বর্তমান রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের মেয়াদ শেষ হবে।