রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর হুমকিদাতাকে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালককে মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে হুমকির অভিযোগে আবদুল আলিম নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এই আদেশ দেন। যাত্রাবাড়ী থানা পুলিশ আব্দুল আলিমকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ড মঞ্জুর করেন আদালত।