রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে বিজেপি জোটেও বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি পদে কংগ্রেস মনোনীত প্রার্থী প্রণব মুখার্জির প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্ধারণের জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ও জনতা দলের (ইউনাইটেড) মধ্যে বৈঠক হয়েছে। তবে প্রায় দুই ঘণ্টা ধরে চলা সেই বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।বৈঠকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সাবেক স্পিকার পি এ সাংমাকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় সমর্থন দেওয়ার ব্যাপারে তঁাদের আগ্রহের কথা জানায়। বৈঠকে জনতা দলের নেতা শরদ যাদব ও জনতা পার্টির নেতা সুব্রামানিয়াম স্বামীও উপস্থিত ছিলেন। বিজেপির নেতা এল কে আদভানির বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে একপর্যায়ে বৈঠক ছেড়ে উঠে যায় এনডিএ জোটের শরীক শিব সেনা। দলীয় সূত্র জানায়, এনডিএ রাষ্ট্রপতি পদের জন্য তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করতে দেরি করায় অসন্তুষ্ট শিব সেনা। তবে এ ব্যাপারে শিবসেনার মুখপাত্র রাহুল নারভেরকার বলেন, Èবৈঠকে শিবসেনার অনুপস্থিতি নিয়ে খুব বেশি কিছু বলার দরকার নেই। এনডিএ একটি গণতানি্ত্রক জোট। আর যেকোনো সদ্ধিান্ত নেওয়ার জন্য যথষ্টে সময় আমাদের হাতে রয়েছে।' এদিকে এনডিএর প্রার্থী শরদ যাদব বলেন, এনডিএর বৈঠকে সব দলের নেতারাই তঁাদের দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছেন। সঠিক সদ্ধিানে্ত পঁেৌছানোর জন্য আরও আলোচনার দরকার রয়েছে। এ ব্যাপারে সদ্ধিান্ত নেওয়ার জন্য এনডিএ আবার বৈঠকে বসবে। তবে বিজেপির নেতা আদভানি ও সুষমা স্বরাজের যুক্তি হলো, প্রণব মুখার্জিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জিততে দেওয়া যাবে না।