রাষ্ট্রপতি সিঙ্গাপুর পৌঁছেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর পৌঁছেছেন।বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত বারগিজ ম্যাথিউস, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল হাসান এবং পদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।মেডিকেল স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান। ওই হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন এবং সেখানে রাষ্ট্রপতির পরীক্ষা-নিরীক্ষা চলছে।সিঙ্গাপুর থেকে রাষ্ট্রপতির সফরসঙ্গী প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঞা টেলিফোনে বাসসকে এ তথ্য জানান।