রাষ্ট্রপতিকে সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যপরীক্ষার জন্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে আজ সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিঙ্গাপুর থেকে এক বার্তায় জানানো হয়, রাষ্ট্রপতি স্বাস্থ্যপরীক্ষার জন্য আজ স্থানীয় সময় ভোর ছয়টার দিকে সিঙ্গাপুর পৌঁছেন।বাংলাদেশে সিঙ্গাপুরের হাইকমিশনার ভার্গিস ম্যাথিউস ও সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার কামরুল আহসান সিঙ্গাপুর আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে গতকাল রোববার রাতে ঢাকা ত্যাগ করেন। তিনি ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বাসস।