রাষ্ট্রপতির আলোচনা ‘শুভ উদ্যোগ’: সিইসি
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনারকে নিয়োগ দিতে রাষ্ট্রপতির উদ্যোগকে ‘শুভ উদ্যোগ’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। কিন্তু এতে সমস্যার সমাধান হবে না উল্লেখ করে তিনি বলেন, তবে আলোচনা থেকে একধরনের দিকনির্দেশনা পাওয়া যাবে।আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে কমিশন কার্যালয়ে যান। তাঁকে বিদায় দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ টি এম শামসুল হুদা এসব কথা বলেন।কমিশনার হিসেবে যাঁরা নিয়োগ পাবেন তাঁরা যেন নিরপেক্ষ হনা—এমন আশাবাদ ব্যক্ত করেন শামসুল হুদা। তিনি বলেন, ‘আমরা সংবিধান নির্দেশিত বিধি প্রণয়নের মাধ্যমে কমিশনার নিয়োগের পক্ষে। এ বিষয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে।’ প্রস্তাবিত আইনে অনুসন্ধান কমিটির মাধ্যমে কমিশনার নিয়োগের কথা বলা হয়েছে বলেও জানান তিনি।