রাষ্ট্রপতির চা-চক্রে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের আমন্ত্রণে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দল আজ রোববার বিকেলে মুম্বাইয়ে রাজ ভবনে চা-চক্রের আয়োজনে যোগ দিয়েছেন। রাজ ভবনের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।এদিকে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে রাজ্যে একটি ক্রিকেট একাডেমি করার জন্য জমি দান করবেন ঝাড়খন্ড সরকার।আজ রোববার ঝাড়খন্ড রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো আজ রাচিতে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। এই জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধোনির ঐকান্তিক ইচ্ছাকে বাস্তবায়নের জন্য। জমির আয়তন ও স্থানের ব্যাপারে ধোনির সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বলেও জানিয়েছেন তিনি।সুদেশ মাহাতো আরও বলেন, যখন ধোনি তাঁর নিজ শহরে আসবেন তখন তাঁকে সম্মাননা জানানো হবে। পিটিআই।