রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের ২০১৩ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান যে ভাষণ দেবেন তার সংশোধিত খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ভাষণের খসড়া অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইঞা পরে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণে সরকারের সামগ্রিক চিত্র উঠে আসবে। এ ছাড়া বৈঠকে বিমান ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশে দুটি সেমিনারে অংশগ্রহণ করা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।