রাষ্ট্রপতির শারীরিক অবস্থার উন্নতির দিকে
সিঙ্গাপুরে চিকিত্সাধীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাষ্ট্রপতির শারীরিক অবস্থা সামান্য উন্নতির দিকে, ঢাকায় শারীরিক অবস্থা যেমন ছিল, তার চেয়ে এখন উন্নতির দিকে।’রাষ্ট্রপতি জিল্লুর রহমান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন। তাঁকে সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। খবর ইউএনবির।ফুসফুস ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত শনিবার রাতে জিল্লুর রহমানকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। উন্নত চিকিত্সার জন্য রোববার রাতে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে।রাষ্ট্রপতির রোগমুক্তি কামনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন।জিল্লুর রহমান ২০০৯ সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেন। গত ৯ মার্চ তাঁর ৮৫তম জন্মদিন পালন করা হয়।