রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাত্ করে তাঁকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানান।এ সময় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী সম্প্রতি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির স্বাস্থ্যপরীক্ষা ও চিকিত্সার খোঁজখবর নেন। তিনি তাঁর সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন।রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কার্যক্রমে গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে যেসব কাজ করে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন। বাসস।