রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী প্রধান বিচারপতির সাক্ষাৎ
রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ী প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম।আজ বুধবার বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করার কারণে রাষ্ট্রপতি বিদায়ী প্রধান বিচারপতির প্রশংসা করেন।বিদায়ী প্রধান বিচারপতি জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্টে বর্তমানে প্রায় সাড়ে তিন লাখ মামলা বিচারাধীন। অনিষ্পত্তি করা মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে বিচারকদের দক্ষতা ও সদিচ্ছার অভাব থাকলে কেবল বিচারকের সংখ্যা বৃদ্ধি করে সুফল পাওয়া যাবে না।এ ছাড়া যেসব মামলা প্রাথমিক বা অধস্তন আদালতে নিষ্পত্তিযোগ্য, সেসব বিষয় বা মামলা উচ্চ আদালতের পরিবর্তে নিম্ন আদালতে পেশ করলে উচ্চ আদালতে মামলার চাপ কমে আসবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।রাষ্ট্রপতি বিদায়ী প্রধান বিচারপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।এ সময় রাষ্ট্রপতির সচিব মোহাম্মদ শফিউল আলম, সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির এবং প্রেসসচিব এ কে এম নেছার উদ্দিন ভূঞা উপস্থিত ছিলেন।