রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ প্রধান বিচারপতির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আজ রোববার রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।এ সময় রাষ্ট্রপতি অমীমাংসিত মামলা ৩ দশমিক ৫৫ লাখ থেকে ২ দশমিক ৯১ লাখে কমিয়ে আনার জন্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান।রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তাঁর এই প্রচেষ্টা এর পরও অব্যাহত থাকবে। তিনি তাঁকে একজন যোগ্য ও অভিজ্ঞ বিচারপতি বলেও অভিহিত করেন।এ সময় রাষ্ট্রপতির সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনবি।