রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আজ মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বঙ্গভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দুই নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন এবং ছহুল হোসাইনও উপস্থিত ছিলেন। সিইসি দেশের সংসদীয় আসনের নতুন সীমানা-সংবলিত মানচিত্র ও বই রাষ্ট্রপতির হাতে তুলে দেন। বৈঠকে দেশের সার্বিক অবস্থা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, ‘এটি ছিল রাষ্ট্রপতির সঙ্গে একান্তই সৌজন্য সাক্ষাৎ।’