রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য পৃথক বেতন স্কেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের মধ্যেই বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর জন্য পৃথক বেতন স্কেল হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেছেন, এ বিষয়ে এ পর্যন্ত তিনটি প্রস্তাব রয়েছে। প্রস্তাব তিনটি মিলিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। আজ দুপুরে সচিবালয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যানদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর স্বতন্ত্র বেতন স্কেল হওয়ার ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের দিক থেকে একধরনের বিরোধিতা আছে বলে শোনা যায়। এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘না, এ ব্যাপারে কোনো বিরোধিতা নেই।’